জাতীয়

গণহত্যা ও স্বাধীনতা দিবস ঘিরে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা জোরদার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১৪:৪৪
PostImage

আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কয়ারসহ গুরুত্বপূর্ণ স্থানে ভিভিআইপি ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বিবেচনায় এই নিরাপত্তা জোরদার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, এ উপলক্ষে ঢাকাসহ সারা দেশে পর্যাপ্তসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় কুচকাওয়াজ, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ভার্চ্যুয়াল জগতে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। র‍্যাব দেশবাসীকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে।

এমআর//