খেলা

পাকিস্তানকে হারিয়ে দাপুটে শুরু বাংলাদেশের

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৬, ১৪:৫০
PostImage

সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে জয়ে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে ২-০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে শক্ত অবস্থান নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে কোনো দল গোল করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া রোনান সুলিভান জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের দিকে নিয়ে যান। দেশের জার্সিতে অভিষেক ম্যাচেই তিনি এই কৃতিত্ব দেখান।

পুরো ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি দলটি। দ্বিতীয়ার্ধে ধারাবাহিক আক্রমণের ফলেই আসে কাঙ্ক্ষিত দুই গোল।

এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে অতীতে ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার ইঙ্গিতও দিল দলটি।

এমআর//