সরকার চতুর্থ শ্রেণি থেকে উচ্চপর্যায়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। এই ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদে।
চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারের অংশ, এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে সহায়ক হবে।প্রাথমিকভাবে সাতটি ইভেন্ট বা খেলা দিয়ে কর্মসূচি শুরু করা হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আরও নতুন ডিসিপ্লিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, এই উদ্যোগের মাধ্যমে শিশুদের ডিজিটাল ডিভাইসের ওপর নির্ভরতা কমানো এবং মাঠে শারীরিক কর্মকাণ্ডে উৎসাহিত করা হবে। এছাড়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যের উন্নয়নেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
এমআর//