খেলা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ থেকে বাংলাদেশের বিদায়

detaillogo
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ ২০২৬, ১৭:৫৪
PostImage

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা সুখকরভাবে শেষ হলো না।


এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের যাত্রা সুখকরভাবে শেষ হলো না। শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিঙ্গাপুরের মাটিতে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল-এর কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে। ফলে ছয় ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সংগ্রহ করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

‘সি’ গ্রুপ থেকে সিঙ্গাপুর আগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল। তাই ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার হলেও ঘরের মাঠে জয় নিয়েই মাঠে নামে তারা। প্রথমার্ধে পাওয়া এক গোলই শেষ পর্যন্ত ম্যাচের ব্যবধান গড়ে দেয়।

ম্যাচে গোল না পেলেও আক্রমণ ও অন টার্গেটে শটের দিক থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। ৭৮ মিনিটে গোলের দারুণ সুযোগ তৈরি হয়—হামজার ক্রসে সাদ উদ্দিনের ছোঁয়া পোস্টে লেগে ফিরে আসে। এরপর দ্বিতীয়ার্ধে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা রহমত মিয়াসহ কয়েকজনকে নামালে আক্রমণে গতি বাড়ে, তবে গোলের দেখা আর পাওয়া যায়নি।

অন্যদিকে, সিঙ্গাপুরও দ্বিতীয়ার্ধে কয়েকটি সুযোগ তৈরি করে। ম্যাচের একমাত্র গোলটি আসে ৩১ মিনিটে, যখন বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় স্বাগতিকরা। শুরুতে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোল করতে না পারার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে।

এমআর//