জাতীয়

চলতি বছরেই চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১৬:০৭
PostImage

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলতি বছরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।


দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে চলতি বছরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর তৃতীয় টার্মিনাল চালু করার আশাবাদ ব্যক্ত করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।


শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়-এ অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।


এর আগে প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত জানান, তৃতীয় টার্মিনাল সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, প্রকল্পে আর্থিক ব্যবধান দূর হয়েছে এবং জাপানের পক্ষ থেকে সহযোগিতার ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।


দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে এই টার্মিনাল চালুর পথে বড় অগ্রগতি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে নতুন করে আলোচনার মাধ্যমে সংশোধিত ও তুলনামূলক কম খরচের প্রস্তাব জমা দেওয়া হয়েছে।


বর্তমানে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত চুক্তি চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের মধ্যেই তৃতীয় টার্মিনাল চালু হয়ে দেশের বিমান পরিবহন ব্যবস্থায় নতুন গতি আনবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন