জাতীয়

বিমানের নতুন এমডি কাইজার সোহেল, ডিএমডি সৈয়দ মইন উদ্দিন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ১৪:১৭
PostImage

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ।


রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ।


একই সঙ্গে দীর্ঘদিন শূন্য থাকা উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ পেয়েছেন সৈয়দ মইন উদ্দিন। মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য কাইজার সোহেল আহমেদকে বিমানের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই শর্তে সৈয়দ মইন উদ্দিনকে ডিএমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ডিএমডি পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। নতুন নিয়োগের মাধ্যমে সংস্থাটির প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন