খেলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রুবেল হোসেন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
PostImage

বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।


বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নিজেই এই সিদ্ধান্ত জানান। সেখানে রুবেল লিখেছেন, বাংলাদেশের জার্সিতে খেলা তার জীবনের সবচেয়ে বড় আবেগ হলেও একসময় বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিতেই হয়, আর সেই ভাবনা থেকেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। রুবেল সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে জাতীয় দলের হয়ে মাঠে নামেন। এরপর দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়ার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন এই ডানহাতি পেসার।

বিদায়ের মুহূর্তে পরিবার, বন্ধু-বান্ধব, গণমাধ্যমকর্মী ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশের হয়ে ২৭টি টেস্টে ৩৬ উইকেট, ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট এবং ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন অবদান রাখা এই পেসারের বিদায়ে এক অধ্যায়ের সমাপ্তি ঘটলো।