শিক্ষা

পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ১১:০৮
PostImage

প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট-এ আয়োজিত পরীক্ষা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


শিক্ষামন্ত্রী বলেন, “আজকের পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমি নিজে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করেছি। কোথাও নকল বা প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি।” তিনি আরও জানান, পরীক্ষার প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরার ফুটেজ সাত দিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে সেগুলো পুনরায় যাচাই করা হবে।

মন্ত্রী বলেন, সরকার আগেই পরীক্ষাকে সুষ্ঠু করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল এবং সংশ্লিষ্ট সবাইকে অনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছিল। এ সময় তিনি জানান, পিএসসি ও জেএসসি পরীক্ষা নিয়ে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।

চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ৭১ হাজারের বেশি কমেছে।

আরও পড়ুন