জাতীয়

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে দেওয়ার পরিকল্পনা নেই: সংসদে মন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ১৬:১৬
PostImage

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।


চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জাতীয় সংসদে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপিএ-এর আওতায় কিংবা সরকারের অনুমোদিত ক্ষেত্রে শুধুমাত্র বন্দরের নির্দিষ্ট টার্মিনাল পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা হয়। এ ক্ষেত্রে দেশি ও বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনায় নেওয়া হয়।


তিনি বলেন, বন্দরের আধুনিকায়ন ও আমদানি-রপ্তানি কার্যক্রমের চাহিদা পূরণে বিভিন্ন টার্মিনাল পরিচালনায় দেশি-বিদেশি অপারেটর যুক্ত রয়েছে। উদাহরণ হিসেবে তিনি পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি)-এর কথা উল্লেখ করেন, যা বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এ ছাড়া কর্ণফুলী নদীর তীরে লালদিয়া চরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কভিত্তিক এপিএম টার্মিনালস-এর সঙ্গে চুক্তি হয়েছে বলেও জানান মন্ত্রী।