জাতীয়

যশোরে উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৯
PostImage

যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


যশোরের শার্শা উপজেলার উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ এপ্রিল) বেলা ১২টার দিকে সেখানে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৯টা ৫০ মিনিটে যশোরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ১৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। সফরসূচি অনুযায়ী, শার্শা উপজেলার উলশী খাল খনন উদ্বোধনের পর আয়োজিত পথসভা ও সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।


শার্শা থেকে ফিরে যশোর সার্কিট হাউসে স্বল্প বিরতির পর বিকেলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। তবে গত তিন মাসের মধ্যে এটি যশোরে তার দ্বিতীয় সফর।