জাতীয়

সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১৩:০৯
PostImage

বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি; একটি আসনে আইনি জটিলতায় ফল স্থগিত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯টিতে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব প্রার্থীর নাম চূড়ান্ত করে আগামীকাল বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।  বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান এ তথ্য জানান।

তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার না করায় এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তাদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকায় থাকা ৪৯ জনের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত-এনসিপি ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র একজন প্রার্থী রয়েছেন।

তবে একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে। ওই আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নির্দেশে নুসরাত তাবাসসুম নামে এক প্রার্থীর মনোনয়নপত্র পুনরায় গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী তার মনোনয়নপত্র পুনরায় যাচাই-বাছাই করা হবে। যাচাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং এরপর ওই আসনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, আপাতত ৪৯ জনের নাম গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মূল প্রক্রিয়া সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন