জাতীয়

বগুড়া সিটি করপোরেশনের অনুমোদন, চার জেলায় হচ্ছে ৫ নতুন উপজেলা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৭ মে ২০২৬, ১৪:১৭
PostImage

সরকার বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে।


সরকার বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দিয়েছে। একই সঙ্গে দেশের চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন অনুমোদিত উপজেলাগুলো হলো—
মোকামতলা — বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিভক্ত করে
মাতামুহুরী — কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে
রুহিয়া — ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে
ভুল্লী — ঠাকুরগাঁও সদর উপজেলা বিভক্ত করে
চন্দ্রগঞ্জ — লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে
নিকার সূত্র জানায়, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।