জাতীয়

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৪ মে ২০২৬, ১৬:৫২
PostImage

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।


রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।


প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা।সভায় নগরীর সড়ক ব্যবস্থাপনা উন্নয়ন, গণপরিবহন ব্যবস্থার সমন্বয়, ট্রাফিক সিগন্যাল আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়েও মতবিনিময় হয়।