জাতীয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২২ মে ২০২৬, ১৬:৩২
PostImage

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে।


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে মোট গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার।

দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৪৫৩ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।


বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার। এর আগে ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।


সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রপ্তানি আয় এবং বৈদেশিক লেনদেনে ইতিবাচক প্রবণতার কারণে রিজার্ভে এ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।