খেলা

নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি

detaillogo
ডেস্ক নিউজ
১৬ জুন ২০২৬, ১৬:৪৯
PostImage

বিশ্বকাপের চলতি আসরে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।


বিশ্বকাপের চলতি আসরে নতুন এক ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন এই বিশ্বজয়ী তারকা। কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে অংশ নিয়েছে দলটি।


আগামীকাল সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, “আমরা শান্ত থাকার চেষ্টা করছি। ভালো একটি দলের বিপক্ষে খেলতে হবে। সবাই দেশের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ নিতে চাই না, বরং নিজেদের লক্ষ্যের প্রতি মনোযোগী থাকতে চাই।”

মেসিকে নিয়ে স্কালোনি বলেন, “মেসি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। সে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং দারুণ ছন্দে রয়েছে। সামনে তার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব অপেক্ষা করছে। দলের অন্য খেলোয়াড়রাও প্রথম ম্যাচের জন্য প্রস্তুত।”


মেসির সম্ভাব্য ২০০তম ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, “শুধু আর্জেন্টিনার মানুষই নয়, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী মেসির খেলা দেখার অপেক্ষায় থাকে। তার প্রভাব পুরো বিশ্বজুড়ে। মেসি সবসময় দলের সঙ্গে থাকে এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এদিকে চোট কাটিয়ে ফেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ সম্পর্কে স্কালোনি জানান, “সে এখন পুরোপুরি সুস্থ। আমার বিশ্বাস, প্রথম ম্যাচেই খেলবে। আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”

বিশ্বকাপের মঞ্চে মেসির নতুন মাইলফলক স্পর্শ এবং আর্জেন্টিনার শিরোপা রক্ষার অভিযান ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।