খেলা

অস্ট্রিয়ার বিপক্ষে হোম জার্সিতেই মাঠে নামবে আর্জেন্টিনা

detaillogo
ডেস্ক নিউজ
২২ জুন ২০২৬, ১৬:০৮
PostImage

বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলের জার্সি নিয়েও ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে।


বিশ্বকাপের মঞ্চে প্রিয় দলের জার্সি নিয়েও ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার তিন ম্যাচের জার্সি আগেই চূড়ান্ত করা হয়েছে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা হোম জার্সি পরে মাঠে নেমেছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আজ অস্ট্রিয়ার বিপক্ষেও একই জার্সিতে খেলবেন লিওনেল মেসিরা।


ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের চিরচেনা আকাশি-সাদা ডোরাকাটা জার্সি, নীল শর্টস এবং নীল মোজা পরে। তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের কিটে থাকবে কিছুটা পরিবর্তন। তিনি এ ম্যাচে হালকা সবুজ রঙের জার্সি পরবেন।

অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে আর্জেন্টিনাকে। সেই ম্যাচে কালো রঙের বিশেষ জার্সি পরবে আলবিসেলেস্তেরা। জার্সিটিতে থাকবে নীল ও আকাশি নীলের নকশা, আর খেলোয়াড়দের নাম, নম্বর ও লোগো থাকবে সাদা রঙে।


জর্ডানের বিপক্ষে ম্যাচেও গোলরক্ষক মার্টিনেজ সবুজ রঙের কিট পরবেন। তবে সেটি আজকের ম্যাচে ব্যবহৃত জার্সির তুলনায় কিছুটা গাঢ় রঙের হবে। বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের ঐতিহ্যবাহী হোম জার্সি ও আকর্ষণীয় অ্যাওয়ে জার্সির সমন্বয়ে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, যা নিয়ে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।