সারাদেশ

পূর্বাচল ৩০০ ফিটে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন ২০২৬, ০৫:২৯
PostImage

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে


নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 কর্মসূচিতে বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সকল অন্যায়, সন্ত্রাস ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করা হয়েছে।

 এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে বিএনপি ও এর অঙ্গসংগঠন মাঠে রয়েছে বলেও তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও জনগণের অধিকার রক্ষায় গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা সন্ত্রাস, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।