ফিফা বিশ্বকাপ-২০২৬ এ ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারে নতুন পরিবর্তন এনেছে ফিফা। মুসলিম খেলোয়াড়, অপ্রাপ্তবয়স্ক ফুটবলার বা যারা অ্যালকোহল ব্র্যান্ডের সঙ্গে নিজেদের যুক্ত করতে চান না, তাদের জন্য ম্যাচসেরার ট্রফিতে স্পনসরের লোগো রাখা হবে না।
ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপের ‘সুপিরিয়র প্লেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কারের পৃষ্ঠপোষক বিয়ার ব্র্যান্ড মিশেলোব আল্ট্রা। তবে সংশ্লিষ্ট খেলোয়াড়ের অনুরোধে ট্রফি ও ফটোসেশনে ব্র্যান্ডের লোগো সরিয়ে দেওয়া হচ্ছে।
মরক্কোর ইসমাইল সাইবারি, মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজাইয়ান ও কাতারের মাহমুদ আবুনাদাসহ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যে লোগোবিহীন ট্রফি গ্রহণ করেছেন।ফিফা জানিয়েছে, ধর্মীয় ও ব্যক্তিগত বিশ্বাসের প্রতি সম্মান জানাতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসলিম খেলোয়াড়দের পাশাপাশি অন্য ধর্মের খেলোয়াড়রাও চাইলে লোগোবিহীন ট্রফি গ্রহণ করতে পারবেন।