নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে চলতি বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। যোগ করা সময়ের গোলে দলকে জয়ের আনন্দ এনে দেন স্টিফেন এস্তাকুইও। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কানাডা। একের পর এক সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার দৃঢ় রক্ষণভাগ ও গোলরক্ষকের দুর্দান্ত নৈপুণ্যে গোলের দেখা পাচ্ছিল না তারা।
পুরো ম্যাচজুড়েই কানাডা আধিপত্য বজায় রাখলেও গোলের জন্য অপেক্ষা করতে হয় যোগ করা সময় পর্যন্ত। নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) স্টিফেন এস্তাকুইও জোরালো গ্রাউন্ড শটে বল জালে পাঠিয়ে কানাডাকে কাঙ্ক্ষিত গোল এনে দেন। তার এই গোলেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা কানাডার সমর্থকরা। বিশ্বকাপে এটি এস্তাকুইওর প্রথম গোল।
এই জয়ের ফলে চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল কানাডা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস অথবা মরক্কো।
খেলা