সারাদেশ

রূপগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৩
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-য় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-য় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা বিএনপির সভাপতি মাজফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বেগম খালেদা জিয়া-র রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি বদ্ধপরিকর। তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, “নির্বাচনের সময় আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি। যেখানে যে প্রতিশ্রুতি দিয়েছি, তা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, যেন দ্রুত সেগুলো পূরণ করতে পারি।”

তিনি আরও বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে চান।

এমআর/