শিক্ষা

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ জুলাই ২০২৬, ১২:০৯
PostImage

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।


বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে আগামী ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গত অঞ্চলের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।


সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব পালন করছে এবং দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন