নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল তিনশোফিট সড়কে গত ৯ ফেব্রুয়ারি ট্রাকের ধাক্কায় নিহত যুবদল নেতা আনোয়ার হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
শনিবার দুপুরে রূপগঞ্জ ইউনিয়নের জাঙ্গীর এলাকায় নিহত ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেনের নিজ বাড়িতে যান নবনির্বাচিত এই সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দিপু ভূইয়া নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি আনোয়ার হোসেনের ছেলে-মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।
পরবর্তীতে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন সংসদ সদস্য।
এমআর//