খেলা

এক সপ্তাহের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা

detaillogo
ডেস্ক নিউজ
০২ আগস্ট ২০২৬, ১৪:০৯
PostImage

রোনালদোর জন্মশহর পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা।


দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করা হয়নি, তবে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান–এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের শেষেই গাঁটছড়া বাঁধবেন এই তারকা জুটি।

প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর জন্মশহর পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। পরে অতিথিদের জন্য পাঁচতারকা স্যাভয় প্যালেস হোটেলে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠান। দ্য সানের বরাত দিয়ে জানা যায়, হোটেল কর্তৃপক্ষ ইতোমধ্যে অতিথিদের জানিয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি নির্দিষ্ট বার ও অনুষ্ঠানস্থল ব্যক্তিগত আয়োজনের জন্য সংরক্ষিত থাকবে।

ফুনচাল শহরেই বেড়ে উঠেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ক্রীড়াবিদ হিসেবে পরিচিত হলেও তাঁর শৈশব কেটেছে দারিদ্র্যের মধ্যে। ছোটবেলায় ভাইবোনদের সঙ্গে একটি ছোট ঘরে বসবাস করতেন তিনি। মাত্র ১১ বছর বয়সে পরিবার ছেড়ে লিসবনে স্পোর্তিং সিপির একাডেমিতে যোগ দেন।

রোনালদোর বেড়ে ওঠা এই ফুনচাল শহরেই। বর্তমানে তাঁর ১২০ কোটি থেকে ১৪০ কোটি ডলার সম্পদ রয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ১৪৭৭৪ কোটি থেকে ১৭২৩৬ কোটি টাকার মধ্যে। এখন তাঁর কাড়ি কাড়ি টাকা থাকলেও শৈশবটা কেটেছে চরম দারিদ্র্যের মধ্যে। ভাইবোনদের সবার সঙ্গে একই ঘর ভাগ করে থাকতেন। মাত্র ১১ বছর বয়সে তিনি বাড়ি ছেড়ে লিসবনের স্পোর্তিং সিপি একাডেমিতে যোগ দিয়েছেন।


স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, আল নাসর—ক্লাব ফুটবলে এই পাঁচ ক্লাবের হয়ে খেলছেন রোনালদো। যার মধ্যে ম্যান ইউতে খেলেছেন দুই দফায়। ২০২৩ সালে ম্যানচেস্টার ছেড়ে সৌদির আল নাসরে খেলছেন। সব ক্লাবের হয়েই তাঁর শিরোপা জয়ের কীর্তি রয়েছে।

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে শেষ ষোলোতে বিদায় নেওয়ার সময় অঝোরে কেঁদেছেন রোনালদো। সোনালি ট্রফি জিততে না পারার হতাশাতেই তাঁর বিশ্বকাপ শেষ হয়েছে। এবার তিনি ফুনচালে ফিরে বিয়ে করতে যাচ্ছেন। এই শহর তাঁর সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য স্থাপন করেছে। ফুনচালের একটি হোটেলের নামও রাখা হয়েছে রোনালদোর নামে।