খেলা

বাংলাদেশে ব্রাজিলের ম্যাচ এখনো প্রাথমিক পর্যায়ে: আমিনুল হক

detaillogo
ডেস্ক নিউজ
২৫ আগস্ট ২০২৬, ১২:০৬
PostImage

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরের পর বাংলাদেশে সেলেসাওদের ম্যাচ খেলার গুঞ্জন


অক্টোবরে ভারতে ম্যাচ খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল। এরই মধ্যে বাংলাদেশে সম্ভাব্য ম্যাচ আয়োজনের বিষয়ে দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে মাঠ পরিদর্শন করেছে।

ব্রাজিলের প্রতিনিধি দলের ঢাকা সফরের পর বাংলাদেশে সেলেসাওদের ম্যাচ খেলার গুঞ্জন জোরালো হলেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।


তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ব্রাজিল বাংলাদেশে এসে খেললে সেটি দেশের জন্য বড় অর্জন হবে। তবে শুধু ব্রাজিলের একটি ম্যাচ আয়োজন করলেই দেশের ফুটবলের সামগ্রিক চিত্র বদলে যাবে—এমনটা মনে করেন না তিনি।

 

মঙ্গলবার (২৫ আগস্ট) বক্সিং ফেডারেশনে কোচে-স ট্রেনিংয়ের সনদ প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। ক্রীড়া মন্ত্রী বলেন, ব্রাজিল দল বাংলাদেশে আসার প্রক্রিয়াটি একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি এবং তারা সত্যিই আসবে কি না, সে বিষয়ে ক্লিয়ার কোনো মেসেজ নেই।


তিনি বলেন, ব্রাজিল যদি বাংলাদেশে এসে আমাদের জাতীয় দলের সাথে একটি ম্যাচ খেলে, তবে তা বাংলাদেশের মানুষের জন্য এবং কোটি ভক্তের জন্য একটি বড় অর্জনের বিষয় হবে। বিশ্বকাপের সময় বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়, সেই স্বপ্নেরই একটি প্রতিফলন হবে এটি। দেশের মানুষ এতে অত্যন্ত আনন্দিত হবে।


দেশের ফুটবলের পরিবর্তন নিয়ে আমিনুল হক বলেন, ব্রাজিল এসে খেলে গেলেই যে আমাদের ফুটবলের গতি, প্রকৃতি হঠান বদলে যাবে, তেমনটা আমি মনে করি না। ফুটবলের সার্বিক উন্নয়নের জন্য আমাদের একটি নির্দিষ্ট স্ট্রাকচার বা কাঠামোর প্রয়োজন, যার ওপর ভিত্তি করে বাফুফে ও বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে কাজ করে যাচ্ছে।


প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেন। তারা সম্ভাব্য প্রীতি ম্যাচ আয়োজন বা নিরপেক্ষ ভেন্যু হিসেবে অনুশীলনের বিষয়ে বাফুফের সঙ্গে আলোচনা করেন।