সারাদেশ

আর্দ্রতায় বাড়ছে গরম, ঢাকাসহ ৩ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬
PostImage

দেশের কোথাও তাপপ্রবাহ না থাকলেও আর্দ্রতার কারণে তাপমাত্রা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে।


বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গরমের অনুভূতি বেড়েছে। দেশের কোথাও তাপপ্রবাহ না থাকলেও আর্দ্রতার কারণে তাপমাত্রা তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকাসহ তিন অঞ্চলে।


রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা ছিল খুলনা ও চাঁদপুরেও। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে সেখানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরা হয়। সে হিসাবে রোববার দেশের কোথাও তাপপ্রবাহ নেই।


তিনি বলেন, তাপমাত্রা ৩৬ ডিগ্রির নিচে থাকলেও এই গরম অনেকটা অসহনীয় মনে হচ্ছে। তাপপ্রবাহ না থাকলেও গরমের অনুভূতি বেশি হওয়ার প্রধান কারণ বাতাসে অতিরিক্ত আর্দ্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারের তুলনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) গরমের মাত্রা আরও বাড়তে পারে। চলতি মাসে ইতোমধ্যে তিন দফায় দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে। আগামী দু-এক দিনেও তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে।

এরপর দেশের ওপর দিয়ে আবারও একটি লঘুচাপের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।