সারাদেশ

স্বপ্নের রূপগঞ্জ গড়তে মাদকের বিরুদ্ধে এমপি দীপু ভূঁইয়ার ‘জিহাদ’ ঘোষণা

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ১৭:৩২
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দীপু ভূঁইয়া।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দীপু ভূঁইয়া। তিনি বলেন, “স্বপ্নের রূপগঞ্জ গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে।”

এদিকে মাদকের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে রূপগঞ্জের ঠাকুরবাড়ীরটেক এলাকায় পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে লক্ষ্য করে তল্লাশি চালানো হয়।


পুলিশ জানায়, অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এমআর//