খেলা

২৭৪ রানে অলআউট পাকিস্তান, জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ২৭৫

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ মার্চ ২০২৬, ১৫:৫৯
PostImage

সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।


সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ শুরু করেও বড় সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। নির্ধারিত ওভার শেষ হওয়ার আগেই ৪৭.৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয় তারা। ফলে ম্যাচ জিততে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে করতে হবে ২৭৫ রান।


ম্যাচের শুরুতে দুর্দান্ত ব্যাটিং করেন দুই ওপেনার মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান। ৪৬ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলার পর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ–এর বলে আউট হন সাদাকাত। পরে পেসার তাসকিন আহমেদ ফিরিয়ে দেন ফারহানকে।


এরপর কিছুটা চাপে পড়ে পাকিস্তান। তবে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ১০৯ রানের জুটিতে বড় সংগ্রহের আশা জাগে। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে দলটি থেমে যায় ২৭৪ রানে।

বাংলাদেশের হয়ে স্পিনার রিশাদ হোসেন তিনটি উইকেট নেন। এছাড়া মিরাজ দুটি এবং নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান ও তাসকিন একটি করে উইকেট শিকার করেন।


এমআর/