সারাদেশ

ঢাকাসহ ১৫ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ১১:২৭
PostImage

ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে এ ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।



এমআর/