সারাদেশ

দেশজুড়ে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে কত দিন জানালো আবহাওয়া অফিস

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১৪:৩২
PostImage

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শুরু হওয়া ভারী বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের আট বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, এ সময়ে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।


তিনি আরও জানান, নদীবন্দর ও সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। একই সঙ্গে মাছধরা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪ মে থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে এবং এরপর তাপমাত্রা