সারাদেশ

রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘দেশ রূপান্তর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ০১:৫১
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা-এ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল প্রেসক্লাব কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের রূপগঞ্জ প্রতিনিধি আতাউর রহমান সানী। প্রধান অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির সাংবাদিক রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও দেশ টিভির সাংবাদিক রাসেল মাহমুদ, নাগরিক টিভির সাংবাদিক মাহবুব আলম প্রিয়, যায়যায়দিন ডিজিটালের সাংবাদিক রিপন মিয়া, খবরের কাগজের সাংবাদিক রুবেল সিকদার, সকালের সময়ের সাংবাদিক আনিছুর রহমান, এটিএন বাংলার সাংবাদিক রাজু আহমেদ, চ্যানেল এসের সাংবাদিক সাজেদুর রহমান, আজকের বাংলার সাংবাদিক তুষার মাকসুদুল, বাংলাদেশের খবরের এনবি আকাশ, আজকের দর্পণের সাংবাদিক মোমেন মিয়াসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা দেশের গণমাধ্যমের উন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ‘দেশ রূপান্তর’-এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।