সারাদেশ

রূপগঞ্জে মাদক সেবনকালে আটক দুইজনের কারাদণ্ড

detaillogo
সিনিয়র রিপোর্টার
০৩ মে ২০২৬, ১৪:৩৪
PostImage

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাঁজা সেবনরত অবস্থায় আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গাঁজা সেবনরত অবস্থায় আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ মে) উপজেলার তারাব পৌরসভার খাদুন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

দণ্ডপ্রাপ্তরা হলেন—খাদুন এলাকার জাকির হোসেনের ছেলে পিয়ার আলী (২২) এবং একই এলাকার মোতালেবের ছেলে সেলিম (৩০)। আদালত পিয়ার আলীকে ৬ মাস এবং সেলিমকে ২ মাসের কারাদণ্ড দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা ঘোষণা করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।