দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৪ মে) প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। আর ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।
এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছেন ১৫৪ জন। আর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫ হাজার ৪৬৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৫২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত দেড় মাসে সন্দেহজনক হাম রোগে ২৮ হাজার ৮৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৫ হাজার ১৫১ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শিশুদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। চলতি সময়ে ৪০ হাজারের বেশি শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ২৭ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশই চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফিরেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করছেন।
সারাদেশ