সারাদেশ

বিনিয়োগবান্ধব রাষ্ট্র গঠনে ওয়ানস্টপ সেবা নিশ্চিত করা হবে: মাহাদী আমিন

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১০ মে ২০২৬, ১৬:১২
PostImage

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা সরকারের রয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহাদী আমিন বলেছেন, বাংলাদেশে একটি বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা সরকারের রয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠান নিবন্ধনের ক্ষেত্রে যাতে দুর্নীতি না হয় এবং ব্যবসায়ীদের অপ্রয়োজনীয় জটিলতায় পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে।


রোববার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা, শ্রমিকদের বেতন-বোনাস ও ছুটি প্রদান বিষয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


মাহাদী আমিন বলেন, “নতুন প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের জন্য যেন একাধিক ট্রেড লাইসেন্সের প্রয়োজন না হয়, সেজন্য স্ট্রিমলাইন প্রসেসের মাধ্যমে ওয়ানস্টপ সলিউশন নিশ্চিত করতে চাই। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মূল ভিত্তি হবে কর্মসংস্থান সৃষ্টি।” এর আগে বিকেল সাড়ে ৪টায় তিনি প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।


নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।