ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে গরুবাহী একটি পিকআপের সঙ্গে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে লেভেলক্রসিং পার হওয়ার সময় একটি গরুবাহী পিকআপ রেললাইনে আটকে যায়। পরে ট্রেনটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়।
এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর দ্রুত পিকআপটি সরিয়ে নেওয়া হয়। ফলে ট্রেন চলাচলে দীর্ঘ সময় কোনো বিঘ্ন ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।