সারাদেশ

বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২১ মে ২০২৬, ১৩:৫২
PostImage

শ্রীপুর উপজেলার বহেড়ারচালা এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


শ্রীপুর উপজেলার বহেড়ারচালা এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে, ‘কে এসএস নীট কম্পোজিট’ কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে রাজপথে নেমে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।


শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের এ অভিযানে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে আহতদের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।