চট্টগ্রাম নগরীতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে একটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখে। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ফুটেজে দেখা যায়, উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। ঘটনাস্থলের ফুটেজে দেখা গেছে, উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় ব্যাপক ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।