নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ৩০ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে পূর্বাচল উপশহরের ১৮ নম্বর সেক্টরের ধামসি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পূর্বাচলের ধামসি এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আয়নাল হক এবং একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে সেলিম মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল উপশহরের ১৮ নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩০ লিটার চোলাই মদসহ আয়নাল হক ও সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সারাদেশ