সারাদেশ

রূপগঞ্জে এনআইইটির প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৬, ১২:০৪
PostImage

তারাব পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) আয়োজিত প্রজেক্ট প্রদর্শনী ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবিত হার্ডওয়্যার ও সফটওয়্যারভিত্তিক বিভিন্ন প্রকল্প প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও গবেষণামূলক চিন্তাভাবনা তুলে ধরা হয়। একই অনুষ্ঠানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শতাধিক গ্র্যাজুয়েটকে সংবর্ধনা দেওয়া হয়।


প্রতিষ্ঠানটির অধ্যাপক অ্যাডভোকেট উম্মে সালমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোসাদ্দেক হোসেন পান্নু, সাংবাদিক রুবেল শিকদার, মাকসুদুল তুষারসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। বক্তারা কারিগরি শিক্ষার প্রসারে উদ্ভাবনী গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।