খেলা

মিশরের বিপক্ষে পেনাল্টি মিস, বিশ্বকাপে নতুন রেকর্ড মেসির

detaillogo
ডেস্ক নিউজ
০৭ জুলাই ২০২৬, ১৬:৫৯
PostImage

মিশরের বিপক্ষে পেনাল্টি মিস, বিশ্বকাপে নতুন অনাকাঙ্ক্ষিত রেকর্ড মেসির


বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মিশরের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্য দিয়ে এক বিশ্বকাপ আসরে দুটি পেনাল্টি মিস করা প্রথম ফুটবলার হিসেবে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।


ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে পড়ার পর ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোকে মিশরের বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টির বাঁশি দেন রেফারি। স্পটকিক নিতে এগিয়ে আসেন মেসি। তবে তার নেওয়া বাম পায়ের শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ দক্ষতায় রুখে দেন মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর। শটটি গোলরক্ষকের বাঁ দিক ঘেঁষে গেলেও পর্যাপ্ত গতি না থাকায় সহজেই বলটি প্রতিহত করতে সক্ষম হন তিনি।


এই মিসের ফলে বিশ্বকাপে নেওয়া আটটি পেনাল্টির মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হলেন মেসি। এর আগে চলতি আসরের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষেও পেনাল্টি মিস করেছিলেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত আটটি পেনাল্টি নিয়েছেন। এর মধ্যে চারটিতে গোল করেছেন, তিনটি শট গোলরক্ষক ঠেকিয়েছেন এবং একটি শট অস্ট্রিয়ার বিপক্ষে গোলবারের বাইরে চলে যায়।

একই বিশ্বকাপ আসরে দ্বিতীয়বার পেনাল্টি মিস করে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হলেন আর্জেন্টাইন অধিনায়ক।