সারাদেশ

চুয়াডাঙ্গা প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মা গ্রেপ্তার

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৯ জুলাই ২০২৬, ১১:৩০
PostImage

চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় এক নারী প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় এক নারী প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি, শিক্ষার্থীর বাবা, এখনও পলাতক রয়েছেন।বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় নিজ বাড়ি থেকে অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ জানায়, বুধবার সকালে ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে শাসন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী করিম। পরে দুপুরে ওই ছাত্রীর বাবা-মা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে এ বিষয়ে কথা বলতে যান। অভিযোগ অনুযায়ী, মেয়েকে শাসন করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষককে মারধর করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


ঘটনার পর ওই দিনই প্রধান শিক্ষক কাবেরী করিম চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার দ্বিতীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এক নম্বর আসামি, অর্থাৎ শিক্ষার্থীর বাবা, পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।