সারাদেশ

ধর্ষক নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে: হাসনাত আবদুল্লাহ

detaillogo
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৮
PostImage

হাসনাতের দাবি, চাপে পড়ে বুধবার বিকেলে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে গেলে নূরা তাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে কিশোরীর লাশ পাওয়া যায়।


কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোররাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ আল্টিমেটাম দেন।


হাসনাত আবদুল্লাহ তার পোস্টে দাবি করেন, নরসিংদীর ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা জড়িত। তার ভাষ্য অনুযায়ী, মহিষাসুরা ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেনসংবাদমাধ্যমের বরাতে তিনি লেখেন, নরসিংদীর মাধবদী এলাকায় প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে ৫-৬ জনের একটি দল কর্মস্থল থেকে ফেরার পথে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা বিচার চেয়ে স্থানীয় মেম্বারের কাছে গেলে অভিযুক্তদের কাছ থেকে টাকা নিয়ে আপসের চেষ্টা করা হয় এবং মামলা করতে দেওয়া হয়নি। উল্টো পরিবারটিকে এলাকা ছাড়ার পরামর্শ দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাতের দাবি, চাপে পড়ে বুধবার বিকেলে বাবা মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে গেলে নূরা তাকে তুলে নিয়ে যায়। বৃহস্পতিবার সরিষা ক্ষেতে কিশোরীর লাশ পাওয়া যায়।

তিনি আরও জানান, পুলিশ মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে এটিকে তিনি ‘যথেষ্ট নয়’ উল্লেখ করে প্রধান অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।


পাশাপাশি তিনি আহম্মদ আলী দেওয়ানের ‘শক্তির উৎস’ হিসেবে যাদের উল্লেখ করেছেন, তাদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে প্রশ্ন তোলেন— রাজনৈতিক প্রশ্রয়ে ধর্ষণ, অপহরণ ও হত্যার মতো অপরাধ কবে বন্ধ হবে।


এমআর/