বিনোদন

শাহরুখ খানের ‘মান্নাত’ সংস্কার নিয়ে আবেদন খারিজ, স্বস্তিতে শাহরুখ-গৌরী

detaillogo
ডেস্ক নিউজ
১৫ জুলাই ২০২৬, ০৪:০১
PostImage

মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর সংস্কারকাজ নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।


বলিউড সুপারস্টার শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খানের মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাত’-এর সংস্কারকাজ নিয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এর ফলে বাড়িটির সংস্কারকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকছে না।

মঙ্গলবার (১৪ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মুম্বাইয়ের এক ব্যক্তি অভিযোগ করেন, ‘মান্নাত’-এর সংস্কারকাজের অনুমতি দেওয়ার ক্ষেত্রে পরিবেশসংক্রান্ত নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এ অভিযোগে তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন।

তবে আবেদনটি গ্রহণ করেননি আদালত। সুপ্রিম কোর্ট বলেন, ‘মান্নাত’ একটি ব্যক্তিগত বাসভবন এবং আইন মেনে বাড়ির মালিক চাইলে নিজের বাড়িতে সংস্কার বা পরিবর্তন আনতে পারেন। শুধু সংস্কারকাজের কারণে তা বন্ধ করার কোনো যৌক্তিকতা নেই।

আদালত আরও স্পষ্ট করে জানান, এ মামলার রায়ে শাহরুখ খানের তারকা পরিচয়ের কোনো প্রভাব নেই। বিষয়টি সম্পূর্ণ আইনগত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। এর আগে একই অভিযোগ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)ও খারিজ করে দেয়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে বলা হয়, ‘মান্নাত’-এর সংস্কারের জন্য প্রয়োজনীয় সব সরকারি অনুমোদন যথাযথভাবে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গৌরী খান ‘মান্নাত’-এর পাশের ছয়তলা ভবনের ওপর আরও দুটি তলা নির্মাণের পরিকল্পনা করেছেন। এই পরিকল্পনাকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত হয়েছিল। সুপ্রিম কোর্টের সর্বশেষ সিদ্ধান্তের ফলে এখন ‘মান্নাত’-এর সংস্কারকাজ নির্বিঘ্নে এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।