বিনোদন

গোপনে বিয়ের খবর ছড়ানোয় ক্ষুব্ধ পূজা চেরি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

detaillogo
ডেস্ক নিউজ
১৮ আগস্ট ২০২৬, ১৪:২৪
PostImage

নিজের বিয়ের বিষয়ে তিনি বলেন, আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি


গোপনে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। প্রকাশিত খবরগুলোকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করে অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সম্প্রতি এক ব্যবসায়ীর সঙ্গে পূজা চেরির গোপনে বিয়ে হয়েছে—এমন খবর ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরদিন সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অভিনেত্রী।

পূজা চেরি জানান, গত কয়েক দিন ধরে তাকে জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে একাধিক ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। নিজের বিয়ের বিষয়ে তিনি বলেন, আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি এনগেজড এবং পারিবারিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে।


তিনি আরও উল্লেখ করেন, ‘কিন্তু কোনো তথ্য যাচাই না করে বারবার আমাকে জড়িয়ে এভাবে অসত্য সংবাদ প্রকাশ করার পেছনে উদ্দেশ্য কী, তা আমার বোধগম্য নয়। বারবার বলতে চাই— আমার এখনও বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।’


জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে পূজা বলেন, ‘বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ। আমি সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব।’