চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পর্শে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সম্পর্কে মা, মেয়ে ও নাতনি বলে জানা গেছে। মঙ্গলবার (২১ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া এলাকার একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ হাসান। পুলিশ জানায়, বাড়ির বৈদ্যুতিক সংযোগের একটি তারের অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই স্থানে হাত দেওয়ার পর একে একে বিদ্যুৎস্পৃষ্ট হন পরিবারের তিন সদস্য। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। কীভাবে বৈদ্যুতিক তারটি বিদ্যুতায়িত হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।
সারাদেশ