জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র্যালি করেছে জেলা ছাত্রদল। সোমবার (৩ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকার বলাইখা থেকে শুরু হয়ে সাওঘাট পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদুর রহমান বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তরুণদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। র্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়।
সারাদেশ