লাইফস্টাইল

লিফটে আয়না কেন থাকে? জানুন এর পেছনের বিজ্ঞান ও মনস্তত্ত্ব

detaillogo
ডেস্ক নিউজ
০৬ আগস্ট ২০২৬, ১৩:৫৫
PostImage

কেউ চুল ঠিক করেন, কেউ পোশাক গুছিয়ে নেন, আবার কেউ অজান্তেই কয়েক সেকেন্ড নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকেন।


লিফটে উঠেই অনেকের প্রথম কাজ হয় আয়নায় একবার নিজের মুখ দেখা। কেউ চুল ঠিক করেন, কেউ পোশাক গুছিয়ে নেন, আবার কেউ অজান্তেই কয়েক সেকেন্ড নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে থাকেন। তবে লিফটের ভেতরে আয়না বসানোর উদ্দেশ্য কেবল সাজগোজ দেখার সুযোগ করে দেওয়া নয়। এর পেছনে রয়েছে মনস্তত্ত্ব, নিরাপত্তা এবং ব্যবহারকারীর সুবিধার গুরুত্বপূর্ণ বিবেচনা।


বিশেষজ্ঞদের মতে, লিফটের আয়না ব্যবহারকারীদের মানসিক স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোট ও বদ্ধ জায়গায় অনেকেই অস্বস্তি বা ক্লস্ট্রোফোবিয়ায় ভোগেন। আয়না সেই সংকীর্ণ জায়গাকে তুলনামূলক বড় ও খোলামেলা মনে করায়, ফলে মানসিক চাপ কমে এবং যাত্রা আরামদায়ক লাগে।


নিরাপত্তার ক্ষেত্রেও আয়নার ভূমিকা গুরুত্বপূর্ণ। অপরিচিত কারও সঙ্গে লিফটে থাকলে সরাসরি ঘুরে না তাকিয়েও আয়নার মাধ্যমে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা যায়। এতে সন্দেহজনক আচরণ সহজে নজরে আসে এবং যাত্রীরা নিজেদের বেশি নিরাপদ অনুভব করেন।


এ ছাড়া হুইলচেয়ার ব্যবহারকারীদের লিফট থেকে বের হওয়ার সময় পেছনের দিক দেখা কঠিন হতে পারে। কিন্তু আয়নার কারণে তা সহজেই নিজের অবস্থান বুঝতে পারেন। ফলে ওঠানামা আরও নিরাপদ ও সহজ হয়। পরেরবার লিফটে উঠে যদি আবার আয়নার সামনে নিজেকে একবার দেখে নেন, তাহলে জানবেন— এটা শুধু আপনার অভ্যাস নয়, বরং লিফটের ডিজাইনই এমনভাবে করা হয়েছে, যাতে আপনি কম বিরক্ত হন, বেশি স্বস্তি পান এবং আরও নিরাপদ অনুভব করেন।


কিন্তু আপনি জানেন কি, লিফটে আয়না বসানোর মূল কারণ আপনার সাজগোজ দেখানো নয়, আর আপনার মনের কথা বলার জন্য নয়; বরং আপনাকে ব্যস্ত রাখা, স্বস্তি দেওয়া এবং মানসিকভাবে নিরাপদ রাখার একটি কৌশল। এমন তথ্য দিয়েছে রেডিটের এক প্রতিবেদন।


বিশেষজ্ঞদের মতে, লিফটের ভেতরের আয়না শুধু সৌন্দর্য বাড়ানোর উপকরণ নয়। এর পেছনে রয়েছে মনস্তত্ত্ব, নিরাপত্তা এবং ব্যবহারকারীর সুবিধা— এই তিনটি গুরুত্বপূর্ণ কারণ। একসময় বহুতল ভবনের লিফট ছিল অনেকটা ধীরগতির। কয়েক তলা উঠতেই যাত্রীদের মনে হতো, সময় যেন থমকে গেছে। লিফটের গতি বাড়ানো ছিল ব্যয়বহুল। তাই প্রকৌশলীরা খুঁজতে থাকেন নতুন কোনো সমাধান।


মনস্তত্ত্ববিদদের মতে বলা হয়েছে, লিফটে বড় আয়না বসানো হয়েছে। ফল মিলল অবাক করার মতো। যাত্রীরা নিজের চেহারা, পোশাক কিংবা চারপাশের প্রতিফলন দেখতে ব্যস্ত হয়ে পড়লেন। অপেক্ষার সময়ও আর তেমন দীর্ঘ মনে হলো না। অর্থাৎ, লিফট আপনাকে ফাঁকি দেয় না— আপনার মনই সময়ের হিসাব ভুলে যায়।