সারাদেশ

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য বসানো মেশিনগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১১ আগস্ট ২০২৬, ১৪:১৬
PostImage

৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য বসানো মেশিনগুলো অনেকটা বন্ধ হয়ে গেছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ


৪২ বছর আগে পানি নিষ্কাশনের জন্য জাইকার যে মেশিনগুলো এর জন্য এখানে বসানো হয়েছিল তা শহরের অবকাঠামোগত উন্নয়নের কারণে অনেকটা বন্ধ হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমি রূপগঞ্জের নারায়ণগঞ্জ নরসিংদী অগ্রণী সেচ প্রকল্প পরিদর্শনে এসেছি।

মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া, ভূলতাসহ ও বেশ কয়েকটি এলাকায় নারায়ণগঞ্জ-নরসিংদী অগ্রণী শেষ প্রকল্প পরিদর্শনে শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বাস্তবতার নিরিখে এখন আর রূপগঞ্জে সেই সেচ অবস্থা নেই। এখন আমাদের অবকাঠামোহ উন্নয়নসহ নানা কারণে রূপগঞ্জের অনেক জায়গায় এখন ঢাকা শহরের মধ্যে এসেছে চলে এসেছে। এ কারণে সেচের প্রকল্প আর সেচের জায়গায় নেই। এখানে ৭৪১ টার মতো রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে। এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি। জনগণ পানি সম্পদ মন্ত্রণালয়কে সহযোগিতা করলে যতো প্রভাবশালী হোক না কেন তা উচ্ছেদ করে খাল খনন করা হবে।


সড়ক পথে যে যানজট সৃষ্টি হয় খাল খনন করলে নৌপথে ও সাধারণ মানুষ চলাচল করতে পারবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, তারাবো পৌর বিএনপি'র সহ-সভাপতি আব্দুল মতিন ভুইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়াসহ আরো অনেকে।