সারাদেশ

সেপ্টেম্বরে মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায়

detaillogo
নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২৬, ১৫:৫৯
PostImage

নতুন সময়সূচিতে রাতের ট্রেন চলাচল আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়তে পারে।


মেট্রোরেলে রাতের শেষ ট্রেন চলাচলের সময় আরও বাড়ানোর পরিকল্পনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়।

ডিএমটিসিএল জানিয়েছে, নতুন সময়সূচিতে রাতের ট্রেন চলাচল আরও ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে শেষ ট্রেনগুলোর মধ্যকার বিরতি ২০ মিনিট থেকে কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা রয়েছে।

রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত চালক বা অপারেটরের প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের কাজ শেষ হয়েছে এবং তাদের প্রশিক্ষণ ২৬ আগস্ট পর্যন্ত চলবে।

এ ছাড়া সময় বাড়ানোর পর মেট্রোরেলের রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ কীভাবে পরিচালনা করা হবে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

উল্লেখ্য, গত ৭ জুন থেকে মেট্রোরেলের রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।