নারায়ণগঞ্জের রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা, সমাজকল্যাণ পরিষদে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক এবং ২০২৬-২০২৭ অর্থবছরের উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। একই অনুষ্ঠানে উপজেলার ৭০ জন দরিদ্র ও অসহায় গৃহকর্মী নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
শনিবার (২২ আগস্ট) রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব সহায়তা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা ঘরে বসে সেলাইয়ের কাজ করে আয় করার পাশাপাশি নিজেদের পরিবারে আর্থিকভাবে অবদান রাখার সুযোগ পাবেন বলে আয়োজকরা জানান।
এ ছাড়া বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান, সমাজকল্যাণ পরিষদে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর অনুদানের চেক বিতরণ এবং উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সারাদেশ