বিনোদন

খামেনির মৃত্যুতে শোকাতুর ভারতীয় অভিনেত্রী

detaillogo
নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৬, ০৭:০৮
PostImage

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ফারহানা ভাট।


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও ‘বিগ বস ১৯’-এর রানার-আপ ফারহানা ভাট।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় খামেনির মৃত্যুর খবরে বিশ্বজুড়ে তৈরি হওয়া মিশ্র প্রতিক্রিয়ার মাঝে নিজের আবেগঘন বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।

ফারহানা ভাট খামেনিকে একজন 'মসীহ' বা ত্রাতা হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এই মৃত্যুর খবর শোনার পর তিনি এতটাই বিপর্যস্ত যে সাহরির পর আর ঘুমাননি।

অভিনেত্রীর মতে, খামেনির মৃত্যুতে পুরো কাশ্মীরে শোকের ছায়া নেমে এসেছে। অনেকের কাছেই তিনি ছিলেন একজন পথপ্রদর্শক এবং আধ্যাত্মিক গুরু।

ফারহানা বিশ্বাস করেন, খামেনি মানুষের হৃদয়ে ও মনে চিরকাল বেঁচে থাকবেন এবং এই ধরণের হত্যাকাণ্ড কখনোই কাম্য ছিল না।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি খামেনির বাসভবনে বিমান হামলা চালানো হয়। ১ মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ৮৬ বছর বয়সী এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে, যা বর্তমানে মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

এমআর/